বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। মগবাজার, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬। উপদেষ্টা পরিষদ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা। দলটির এ পরিষদের কাঠামো, পরিধি ও কার্যক্রমের বিষয়ে প্রস্তাব তৈরির জন্য জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সুপারিশের ভিত্তিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে আলোচনার পর উপদেষ্টা পরিষদ নামে একটি নতুন ধারা বা অধ্যায় জামায়াতের গঠনতন্ত্রে যুক্ত করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় আমির নির্বাচনের মতো জেলা ও মহানগর আমির নির্বাচনেও তিন সদস্যের প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
মজলিসে শুরা এতেও অনুমোদন দিয়েছে।গতকাল শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো