আর্সেনাল ২: ২ ম্যানচেস্টার সিটিদারুণ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারতে বসেছিল প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। তবে শেষ মুহূর্তে ইউরিয়েন টিম্বারের বিতর্কিত এক সমতাসূচক গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে গানাররা। যোগ করা সময়ে সিটির দাবি করা পেনাল্টিও নাকচ করে দেয় ভিএআর। আর্সেনালের পেনাল্টি বক্সে ভিক্টর ইয়োকেরেসের হাতে বল লাগলেও পেনাল্টি দেয়নি ভিএআর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। তবে স্বাগতিকদের সেই প্রবল চাপ সামলে নিয়ে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যায় সিটি। আর্সেনালের খেলোয়াড়দের সহজ ভুলে বল পেয়ে যান হলান্ড, এরপর দারুণ এক বাঁকানো শটে গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করেন তিনি।সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি আর্সেনাল। ছয় মিনিট পরই ক্রিস্তোস জোলিসের বাড়ানো ক্রস দূরের পোস্টে পেয়ে যান মিকেল মেরিনো।
তিনি হেডে বল বাড়ান বক্সের ভেতরে, আর ছুটে এসে প্রায় গোলমুখ থেকেই ডাইভিং হেডে জাল কাঁপান কাই হাভার্টজ।গোলের পর আর্লিং হলান্ডবিরতির তিন মিনিট পর আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।
সূত্র: প্রথম আলো