সুমাইয়া শিমুসঅভিনয়শিল্পী মোশাররফ করিম ও সুমাইয়া শিমু একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন। ‘এফএনএফ’, ‘হাউসফুল’, ‘রেডিও চকলেট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নাটকে একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।
এবার প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করছেন তাঁরা।সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে আবারও পেয়ে রোববার সন্ধ্যায় প্রথম আলোকে সুমাইয়া শিমু বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের বোঝাপড়াও দারুণ। তিনি শিল্পী হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও অমায়িক। একসঙ্গে অভিনয় করতে গিয়ে আগের শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে। একসঙ্গে অনেক মজা করতাম, আনন্দ করে শুটিং করতাম।’সিনেমায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শিমু ও দীঘিকে।
ছবি: চরকির সৌজন্যেএকসময় নাটকে নিয়মিত দেখা যেত এই জুটিকে।
সূত্র: প্রথম আলো