শতাধিক ব্যক্তিকে গুম–খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। রোববার জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। আসামিপক্ষের এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার যুক্তিতর্কে বলেন, মিডিয়ার মাধ্যমে বিচারের আগেই রায় দিয়ে দেওয়া হচ্ছে।
রায়ের আগেই জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে পুরো সমাজ, জাতির কাছে। এর ফলাফল হচ্ছে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মালিকানা জিয়াউলের আট ভাই–বোনের। নিজেও (নাজনীন নাহার) এই সম্পত্তির অংশীদার এবং তিনিও ক্ষতিগ্রস্ত।
বিচারের আগেই রায় দিয়ে ‘দানব’ হিসেবে উপস্থাপনের অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী নাজনীন নাহার।
সূত্র: প্রথম আলো