আসছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন সম্ভাব্য প্রার্থী ও দুজন প্রবাসী বাংলাদেশি আবেদনকারী হয়ে ওই রিট করেছেন।রিট আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ‘আদালতের কার্যসূচি অনুযায়ী মনে করি, এই সপ্তাহে শুনানির জন্য রিটটি আসবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জাতীয় নির্বাচনে যে ব্যবস্থাটা করা হয়েছিল পোর্টাল সিস্টেমে, স্থানীয় নির্বাচনে সামান্য টেকনোলজি ব্যবহার করলে স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার উপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে।’রিট আবেদনকারীপক্ষের ভাষ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন।
সূত্র: প্রথম আলো