মুঠোফোন বন্ধ রেখে নিখোঁজ, অতঃপর জিডি, তারপর সন্ধান পাওয়া বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে কারণ দর্শাতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চলতি সপ্তাহে ওই নোটিশ দেওয়া হয়েছে।বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা; কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকাজে অনুপস্থিত থাকা; বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও শৃঙ্খলাবিরোধী আচরণের বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে তাঁকে (সিভিল জজ শেখ ফারহান নাদীম) কারণ দর্শানোর জবাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।কারণ দর্শাতে ২৬ নভেম্বর ওই নোটিশ পাঠানো হয়েছে বলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক জানিয়েছেন।
তিনি আজ রোববার প্রথম আলোকে বলেন, তাঁর (সিভিল জজ শেখ ফারহান নাদীম) অননুমোদিত কর্মস্থলে অনুপস্থিতি ও আচরণ পেশাগত দায়দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।প্রাপ্ত তথ্য অনুসারে, সিভিল জজ শেখ ফারহান নাদীম ১৭ নভেম্বর সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন।
সূত্র: প্রথম আলো