যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলে সর্বাত্মক পাল্টা আঘাতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিব আবার হামলা চালালে উপসাগরীয় অন্তত সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের ডেটা কেব্ল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই এ কড়া বার্তা দিয়েছেন।মহসেন রেজাই বলেন, সংঘাত ছড়িয়ে পড়লে তেহরান আরও বড় ও ধ্বংসাত্মক সামরিক কৌশল নেবে।
তিনি বলেছেন, একদিকে ইরানের অর্থনৈতিক চালিকা শক্তিতে আঘাত হানা হবে, আর অন্যদিকে হামলাকারীদের সহযোগী অর্থনৈতিক অবকাঠামো অক্ষত থাকবে, এমন কোনো সমীকরণ মেনে নেওয়া হবে না।ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মেহেদি মোহাম্মাদি জানান, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু নতুন হামলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।
সূত্র: প্রথম আলো