রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমে গ্যারি কারস্টেনকে দেখে একটি স্মৃতি মনে পড়তে পারে। ১৯৯৬ বিশ্বকাপে এই রাওয়ালপিন্ডিতেই আরব আমিরাতের বিপক্ষে ১৮৮* রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া কিংবদন্তি। আর শ্রীলঙ্কাও সেই বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩৯৮ তুলে বুঝিয়ে দিয়েছিল ওয়ানডেতে দলীয় ৪০০ রানের হিমালয়ে ওঠা আর স্বপ্ন নয়।সেটা থাকেওনি।
২০০৬ সালে চার শ রানের ধারা সেই যে শুরু হলো, সময়ের পালাবদলে গতকাল রাতে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সেই তালিকাটাই হালনাগাদ করল। সব মিলিয়ে মোট ৩৫ বার—আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রানের দলীয় ইনিংস সংখ্যা।ভারত সেখানে সবার ওপরে। সর্বোচ্চ ৯ ইনিংসে চার শ রান করেছে। আটবার করে চার শর দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং একবার করে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
শেষ নামটি দেখে কি একটু আক্ষেপ জাগে?
সূত্র: প্রথম আলো