বিগত অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি আলাদা বিভাগ করার উদ্যোগ নিয়েছিল।
মূল কাঠামো এভাবে নকশা করা হয়—এক দল শুধু করের নিয়মকানুন ও নীতি বানাবে, আর আরেক দল মাঠে গিয়ে সেই কর আদায় করবে।এমন বদলের উদ্দেশ্য ছিল করব্যবস্থা নিয়ে করদাতাদের, বিশেষত ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগের সুরাহা করা এবং কর আদায় বৃদ্ধি করা।বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও মূল এ পরিকল্পনা রেখে এনবিআরের সংস্কারের কথা বলছেন।
কাগজে–কলমে উদ্যোগটি সংস্কার মনে হলেও বাস্তবে এই সংস্কার কতটা ফল দেবে, তা এখনই ভেবে দেখা দরকার।আমাদের মনে আছে, অন্তর্বর্তী সরকার যখন এই সংস্কারের লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছিল, তখন এনবিআরের কর্মকর্তা–কর্মচারীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
সূত্র: প্রথম আলো