হরমুজ প্রণালিতে এক রাতেই সাতটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরান এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এ ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি জাহাজের মধ্যে তিনটি নৌ–মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্য চারটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।ইরান বলেছে, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট এবং ওয়াশিংটনের উৎসাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছিল। এক দিনে এতগুলো জাহাজে হামলার ঘটনা বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি।
নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে।
সূত্র: প্রথম আলো