সন্তান জন্ম দিলে কর্মক্ষেত্রে মায়েরা মাতৃত্বকালীন ছুটি পান, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সন্তানের বদলে ঘরে আনা নতুন কুকুরছানার জন্য বেতনসহ ‘মাতৃত্বকালীন ছুটি’ চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ছুটি না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘জোনসি অ্যান্ড আমান্ডা’–তে সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সেখানে সঞ্চালকেরা যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার একটি ভিডিও তুলে ধরেন। ওই কর্মকর্তা জানান, এক নারী কর্মীর ছুটির দাবিকে কেন্দ্র করে তাঁকে প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। কারণ, ছুটি দিতে না চাওয়ায় ওই কর্মী উল্টো অভিযোগ করেছেন, তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি সহানুভূতিশীল নন।রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো ই-মেইল পড়ে শোনানো হয়।
সেখানে তিনি লিখেছেন, ‘সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছি।
সূত্র: প্রথম আলো