জন্মদিন এলেই তাঁর মন ভালো হয় না। বরং মনে পড়ে, জীবন থেকে আরও একটি বছর চলে গেল, অথচ কত কাজ এখনো বাকি। জন্মদিন নিয়ে এমনই ভাবনা হানিফ সংকেতের। আজ শুক্রবার, ২৩ অক্টোবর, দেশের জনপ্রিয় এই উপস্থাপক, নির্মাতা ও লেখকের ৬৮তম জন্মদিন। ১৯৫৮ সালের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। চার দশকের বেশি সময় ধরে টেলিভিশনের দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্ক। সেই সম্পর্কের সবচেয়ে বড় সেতু জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
বিনোদনের মাধ্যম বদলেছে। টেলিভিশনের পাশাপাশি দর্শকের হাতে এখন ইউটিউব, ফেসবুকসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম। কয়েক সেকেন্ডের ভিডিওতে মনোযোগ ধরে রাখার প্রতিযোগিতার এই সময়ে প্রায় চার দশক ধরে একটি অনুষ্ঠানকে দর্শকের আগ্রহের কেন্দ্রে রাখা সহজ নয়। হানিফ সংকেত সেই ধারাবাহিকতার এক ব্যতিক্রমী নাম। তাঁর স্বতন্ত্র উপস্থাপনা, ছন্দময় কথন, পরিমিত রসবোধ আর সামাজিক দায়বদ্ধতা ‘ইত্যাদি’কে দিয়েছে আলাদা পরিচয়।
তবে জন্মদিন নিয়ে তাঁর ভাবনা অন্য রকম।
সূত্র: প্রথম আলো