মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার মধ্যেও চট্টগ্রামের সন্দ্বীপের বটগাছতলা ও রহমতপুর ঘাটে ইলিশ ধরার অভিযোগ উঠেছে। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে আয় বন্ধ হয়ে অনেক জেলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাঁদের কেউ আজ শুক্রবার পর্যন্ত সরকারি খাদ্যসহায়তা পাননি।মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই চট্টগ্রামের সন্দ্বীপের বিভিন্ন ঘাটে ইলিশ ধরা চলছে।
উপজেলার উত্তর সন্দ্বীপের বটগাছতলা ইলিশের ঘাটে প্রতিদিন সাত থেকে আটটি নৌকা সাগরে গিয়ে ইলিশ ধরে ফিরছে। রাতের আঁধারেই এসব মাছ কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞা দেওয়ার ১৫ দিনেও তাঁদের কেউ সরকারি খাদ্যসহায়তা পাননি।
এ কারণে বাড়তি টাকার আশায় অনেকেই সাগরে মাছ ধরতে যাচ্ছেন বলে অভিযোগ জেলেদের।নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধে একাধিকবার অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
সূত্র: প্রথম আলো