অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজে দলে ছিলেন সৌম্য সরকার। কোনো ম্যাচেই তাঁর একাদশে জায়গা হয়নি। এ মাসেই আফগানিস্তানের বিপক্ষেও দলে থেকে একাদশে সুযোগ পাননি সৌম্য। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ খেলার আগেই বাদ পড়েছেন এই ওপেনার।আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা মিরপুর টেস্টের দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ দুই ওয়ানডেতে যথাক্রমে ৯ ও শূন্য রানে আউট হয়ে যান, পরে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
ওয়ানডেতে খারাপ পারফরম্যান্সের কারণে কি টেস্ট দল থেকেও বাদ পড়ে গেলেন? প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আসলে তা নয়।আজ বসুন্ধরায় সাংবাদিকদের হাবিবুল বাশার বলেন, ‘বাদ পড়ার একটা অনেক বড় কারণ আমাদের এখন প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। এখানে (জাতীয় দলে) আমাদের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমাদের যে ওপেনিং জুটি আছে তারাই হয়তো খেলবেন।
আমরা চাই ও প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক।’খালেদ আহমেদ শুধু সৌম্য নন, তানজিদ হাসান ও সাদমান ইসলাম ছাড়া আর কোনো ওপেনারকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি।
সূত্র: প্রথম আলো