গণতন্ত্র রক্ষায় আজ শুক্রবার বিকেলে রাজধানী দিল্লিতে ‘পিপলস মার্চ’ হলো ঠিকই। কিন্তু ঘোষণা অনুযায়ী অধিকাংশ ব্যক্তিই গরহাজির থাকলেন। অনেক দিন পর দিল্লি পুলিশকেও শুরুতে আন্দোলনকারীদের প্রতি কিছুটা নরম দেখা গেল। নির্বাচন কমিশনের দিকে বিক্ষোভকারীদের কিছুটা হাঁটতেও দিল পুলিশ। তারপর লাউডস্পিকারে ঘোষণার মাধ্যমে সাবধান করার পর শুরু হলো গ্রেপ্তার।
আজ শুক্রবার বিকেলে কয়েক শ মানুষের এই সমাবেশে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও কোথাও পুলিশের সঙ্গে কাউকে হাতাহাতি করতে দেখা যায়নি। পুলিশকেও অহেতুক বলপ্রয়োগ করতে দেখা যায়নি। বলতে গেলে দিল্লি পুলিশ শুক্রবার যথেষ্ট সংযতই ছিল।‘পিপলস মার্চ’–এর আয়োজকেরা জানিয়েছিলেন, এই বিক্ষোভ সমাবেশের জন্য তাঁরা দিল্লি পুলিশের অনুমতি নেবেন না। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবেন। নির্বাচন কমিশনের দিকে যাবেন। পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়বেন।
হিংসাত্মক হবেন না।ঘোষণা অনুযায়ী কনট প্লেসের কাছে বাংলা সাহেব গুরুদ্বারের সামনে বিক্ষোভকারীদের জড় হওয়ার কথা ছিল।
সূত্র: প্রথম আলো