ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় এক নারীসহ অ্যাম্বুলেন্সের চার আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন।
হতাহত ব্যক্তিরা ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা শাখার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে মধুখালীর নওপাড়া ইউনিয়নের আড়কান্দী সেতুর কাছে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব–১২–৪৬৯৮) আড়কান্দী এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সকে (হবিগঞ্জ–ছ–৭১–০০১০) চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।ঘটনাস্থলে নিহত তিনজন হলেন মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার রাব্বি হাসান, ঐশী ও আতিক।
সূত্র: প্রথম আলো