দুই দিন আগে বাংলাদেশ যেভাবে হেরেছিল, প্রায় একই পথ ধরে এবার হারল জিম্বাবুয়ে। শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে সহজ রান তাড়ায় ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে আফগানিস্তান।এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে ১৬০ রানে আটকে দিয়েও আফগানরা জিতেছিল ৭ উইকেটে। সে দিন তাওহিদ হৃদয়দের বিপক্ষে রান তাড়া করতে লেগেছিল ৩৫.৩ বল, আজ সিকান্দার রাজাদের বিপক্ষে ৩৪.৩ ওভার।
শারজায় ২০০৩ সালের পর প্রথম ত্রিদেশীয় সিরিজের ফাইনালটিতে রাজত্ব করেছেন আফগান বোলাররা। রশিদ খান ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসের গতি থামিয়ে দেন। ফজলহক ফারুকি, বিলাল সামি ও মোহাম্মদ নবী নিয়েছেন ২টি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তিনটি করে চার ও ছক্কায় ৮৩ বলে ৬৮ রান করেন তিনি। রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রহমানউল্লাহ গুরবাজ।
৩৬ রান করে তিনি ফেরার পর ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে জয়ের পথ সহজ করে দেন।
সূত্র: প্রথম আলো