অনেকেই মনে করি, শিশুরা বোধ হয় মিথ্যা বলতে পারে না। কিন্তু বাস্তবতা ও বিজ্ঞান বলছে একেবারে ভিন্ন কথা। শিশুরাও মিথ্যা বলতে পারে এবং এই মিথ্যা বলতে পারাটা তাদের স্বাভাবিক কগনিটিভ বিকাশেরই অংশ। সাধারণত দুই বছর বয়স থেকেই কিছু শিশু মিথ্যা বলতে শুরু করে। আর চার বছর বয়সের পর তো বেশির ভাগ শিশুই মিথ্যা বলা শিখে যায়!এটা কিন্তু মোটেই কোনো এলেবেলে ধারণা নয়।
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী কাং লি ও তাঁর সহকর্মীরা এ নিয়ে একটি পরীক্ষা করেছিলেন। একটি ঘরে কয়েকজন শিশুকে রেখে বলা হয়, ‘তোমার পেছনে একটি খেলনা রাখা আছে, তুমি কিন্তু সেদিকে তাকাবে না।’ এরপর শিশুকে ওই ঘরে একা রেখে বাইরে গিয়ে গোপন ক্যামেরায় দেখা হয়, সে উঁকি দিল কি না।
পরে ঘরে ফিরে এসে তাকে জিজ্ঞেস করা হয়, ‘তুমি কি খেলনাটা দেখেছ?’মজার ব্যাপার হলো, ছোট শিশুরা মিথ্যা বললেও খুব সহজেই ধরা পড়ে যায়এই মজাদার গবেষণাতেই দেখা যায়, দুই বছর বয়সী শিশুদের মধ্যে ৩০ শতাংশ, তিন বছর বয়সীদের প্রায় ৫০ শতাংশ এবং চার বা তার চেয়ে বেশি বয়সীদের প্রায় ৮০ শতাংশ শিশুই মিথ্যা বলেছে!
সূত্র: প্রথম আলো