বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও পেশাদার কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। রাজধানীর মহাখালীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে মোট পাঁচটি বিভিন্ন মেয়াদি কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এসব কোর্স করানো হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম–৪১ ও ৪২) কোর্সের মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে পরিশোধযোগ্য। এতে আবেদনের যোগ্যতায় এইচএসসি বা সমমান পাস হতে হবে।
এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম–০৯) কোর্সেও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার মোট ফি এক লাখ টাকা।
সূত্র: প্রথম আলো