বিদেশে কাজের ভিসা পাওয়া অনেকেই জানেন, ওয়ান–ওয়ে টিকিটের ওজন কতটা। ফেরার তারিখের ঘরটা ফাঁকা থাকে। প্রথম প্রথম সেই ফাঁকা ঘর স্বাধীনতার মতো লাগে। তারপর একদিন টের পাওয়া যায়, ফিরতে চাইলেও আর টিকিট কাটা যাচ্ছে না।মিলে সভিলার সেই টিকিটটা কেটেছিলেন এক বুধবার সন্ধ্যায়।২০২১ সালের ১ সেপ্টেম্বর। হাঙ্গেরির শহর দেব্রেচেনে কাতারের মুখোমুখি সার্বিয়া। ঘরের মাঠে বিশ্বকাপের ঠিক ১৪ মাস আগে কাতারের প্রস্তুতি ম্যাচ।
নিরপেক্ষ ভেন্যুতে ৪-০ ব্যবধানে জিতল সার্বিয়া। পাঁচ বছর পর সেই ম্যাচের কথা মনে রাখার কথা নয় কারও। ম্যাচে যাঁরা ছিলেন, তাঁদেরও বেশির ভাগের নয়।একটি মাত্র ম্যাচ খেলার পর ফিফার 'ওয়ান-ওয়ে রুল' নিয়মের বেড়াজালে আটকে গিয়ে জন্মভূমির হয়ে খেলার সমস্ত দরজাও চিরতরে বন্ধ করে ফেলেন সভিলা।সভিলারের কথা আলাদা।বিরতির সময় প্রেদ্রাগ রাইকোভিচের জায়গায় নামলেন ২২ বছরের এই গোলকিপার। সার্বিয়ার হয়ে অভিষেক।
অথচ পাঁচ বছর পরও ওই সাদামাটা বুধবারটা তাঁর পিছু ছাড়ে না।কারণটা সহজ, এবং নিষ্ঠুর!
সূত্র: প্রথম আলো