আনুষ্ঠানিক যাত্রার ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরের পথচলা শুরু করছে ফিডব্যাক। ‘ফিডব্যাক: ফিফটি নট আউট’ শিরোনামে শুরু হচ্ছে তাদের সুবর্ণজয়ন্তীর আয়োজন। এক বছর ধরে গানে গানে এই উদ্যাপন চলবে, যার শেষ হবে ২০২৭ সালের অক্টোবরে। খোঁজখবর জানাচ্ছেন মনজুর কাদের।বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ‘ফিডব্যাক’ বেশ পরিচিত একটি নাম।
পাঁচ দশকের পথচলায় ব্যান্ডটি উপহার দিয়েছে ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’ ও ‘ফিরে এসো’র মতো জনপ্রিয় সব গান। সময়ের সঙ্গে সদস্য ও সংগীতের ধরনে পরিবর্তন এলেও শ্রোতাদের সঙ্গে সম্পর্কটা মোটেও কমেনি।
বাংলা রক সংগীতের বিকাশের নানা পর্যায়ের সাক্ষী এই ব্যান্ড সুবর্ণজয়ন্তী উদ্যাপন করতে যাচ্ছে নতুন অ্যালবাম, নতুন সংগীতায়োজনে পুরোনো গানের উপস্থাপন ও তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে।নতুন অ্যালবাম, তথ্যচিত্র ও উদ্যাপনপাঁচ দশকের পথচলা স্মরণীয় করে রাখতে ‘ফিডব্যাক’ নতুন অ্যালবাম প্রকাশ করতে চায়।
সূত্র: প্রথম আলো