জাতিসংঘ দিবস আজ ২৪ অক্টোবর। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে বিশ্ব সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য। তবে বর্তমান প্রেক্ষাপটে এ সংস্থাটির অস্তিত্ব টেকানো নিয়ে প্রশ্ন উঠেছে।সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ।
কিন্তু আট দশকের বেশি সময়ের পথচলায় বিশ্ব সংস্থাটি আজ গভীর সংকট ও কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে। যুদ্ধ বন্ধে ব্যর্থতা, ভূরাজনৈতিক বিভাজন, জলবায়ুসংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জের পাশাপাশি বড় শক্তিগুলোর স্বার্থের দ্বন্দ্বের কারণে জাতিসংঘের ভূমিকা ক্রমেই কঠিন হয়ে উঠেছে।এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগকে জাতিসংঘের বিকল্প হিসেবে দেখার আশঙ্কাও তৈরি হয়েছে।
বিশ্বশান্তি প্রতিষ্ঠার যে মহৎ প্রত্যাশা নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল, ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সেই স্বপ্ন ও বাস্তবতার ব্যবধানই সামনে আসছে আরও স্পষ্টভাবে।ফিরে যাওয়া যাক ১৯৪৫ সালে।
সূত্র: প্রথম আলো