বেঙ্গলে ‘আনব্রোকেন লাইন’ শিরোনামে এ প্রদর্শনী চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।রেখার দ্রুত ও অবিরাম ছুটে চলা। দৃশ্যের বাইরে এক অদ্ভুত জগৎ। প্রতিটি রেখাই আলাদা, কিন্তু যেন একই সুতায় গাঁথা। যৌথ কবিতার মতো এক চিন্তার খেলাঘরে পৌঁছে দেয় সম্প্রতি শুরু হওয়া ‘আনব্রোকেন লাইন’ শীর্ষক দলীয় প্রদর্শনীটি। রেখাগুলো স্বয়ংসম্পূর্ণ আর মৌলিক।
জটিল সব অনুভূতি ও অবচেতন মনের কল্পনায় এক পরাবাস্তব আবহাওয়া তৈরি করেছেন ৪২ শিল্পী তাঁদের আঁকিবুঁকিতে।বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রদর্শনীটি শুরু হয়েছিল ৯ অক্টোবর। কামরুল হাসান প্রদর্শনী কক্ষে আয়োজিত এ আয়োজনে দেশের আধুনিক চারুশিল্পের পথিকৃৎ জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদের কাজের পাশাপাশি রয়েছে প্রবীণ, মধ্য প্রজন্ম ও উদীয়মান শিল্পীদের নানা কর্ম।
এসব কাজের মধ্য দিয়ে রেখাচিত্রের বিষয়, আঙ্গিক ও প্রকাশভঙ্গির বৈচিত্র্য প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।রংহীন রেখারা এক স্বপ্নের ঘোর তৈরি করে, অবচেতন মনে এক অযৌক্তিক সংযোগ স্থাপন করে।
সূত্র: প্রথম আলো