পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে আজ শনিবার ভোর থেকে অর্ধদিবস সড়ক ও নৌপথে অবরোধ চলছে। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ডাকে এ কর্মসূচি শুরু হয়।
এটি আজ দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
দুই জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা।
সূত্র: প্রথম আলো