পুরোনো পোশাক মেরামত করে পরা বাঙালির দীর্ঘদিনের অভ্যাস। ফাস্ট ফ্যাশনের দাপটে সেই চর্চা হারিয়েছে গুরুত্ব। এখন বিশ্ব ফিরছে মেরামতের পথে—বাংলাদেশের সামনে কি খুলছে নতুন সম্ভাবনা?একটি শাড়ির ছেঁড়া পাড় নতুন করে ব্যবহার, পুরোনো শার্টের মাপ বদলে নেওয়া কিংবা ব্যবহারের অনুপযোগী কাপড় দিয়ে কাঁথা তৈরি—এসব একসময় বাঙালি জীবনের স্বাভাবিক অনুষঙ্গ ছিল। পোশাক পুরনো হয়ে গেলে তা ফেলে দেওয়ার আগে ভাবা হতো, আর কীভাবে ব্যবহার করা যায়।
প্রয়োজন, মিতব্যয়িতা ও সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে গড়ে উঠেছিল এই জীবনচর্চা। তখন একে কেউ টেকসই ফ্যাশন বলত না। অথচ আজ বিশ্বজুড়ে যে চর্চাকে পরিবেশবান্ধব ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, তার অনেকটাই আমাদের পরিচিত ঐতিহ্যের সঙ্গে মিলে যায়।ফাস্ট ফ্যাশন বদলে দিয়েছে পোশাকের সঙ্গে সম্পর্ককম দামে, দ্রুত এবং ঘন ঘন নতুন পোশাক বাজারে আনার সংস্কৃতি ফ্যাশনের অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছে।
ট্রেন্ড বদলানোর সঙ্গে পোশাক বদলানোর প্রবণতা বেড়েছে।
সূত্র: প্রথম আলো