যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম।
অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।আহত ব্যক্তিরা হলেন মণ্ডলগাতী এলাকার আবদুল কাদেরের ছেলে ওমর ফারুক ও রুহুল আমিনের ছেলে রাকিব হাসান। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিয়াম, ওমর ফারুক ও রাকিব একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।
নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্র: প্রথম আলো