কুমিল্লা নগরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। গতকাল শুক্রবার দুপুরে নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে এ মিছিল করা হয়।
এ ঘটনার পর মিছিলে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী কাইয়ুমসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, বেলা ১টা ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী নুরপুর তেলিকোনা সড়কে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। মিছিলের পরপরই দ্রুত সরে যান।
পরে ভিডিও পর্যালোচনা করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়।
সূত্র: প্রথম আলো