দ্রুতগতির রেসিং কার নিয়ে ট্র্যাকে ছুটছেন বিভিন্ন দেশের নারী রেসাররা। কারও চোখ সামনে এগিয়ে যাওয়ার, কেউ ব্যস্ত প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলতে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে সার্কিট অব দ্য আমেরিকাসে চলছে এফ১ একাডেমির পঞ্চম রাউন্ডের রেস। ২৩ অক্টোবর অনুষ্ঠিত উদ্বোধনী রেসে জয় পেয়েছেন ব্রিটিশ রেসার আলিশা পালমফস্কি।
ট্র্যাকের উত্তেজনা থেকে জয়ের উচ্ছ্বাস নিয়ে এ ছবির গল্প।এফ১ একাডেমির পঞ্চম রাউন্ডের উদ্বোধনী রেসে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ রেসার আলিশা পালমফস্কি। অস্টিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ২৩ অক্টোবর ২০২৬।রেসের অপেক্ষায় ব্রিটিশ রেসার আলিশা পালমফস্কি। অস্টিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ২৩ অক্টোবর ২০২৬। ট্র্যাকে ছুটছেন নারী রেসাররা। অস্টিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ২৩ অক্টোবর ২০২৬।
রেস শুরুর আগে গ্রিডে পৌঁছেছেন ডেনমার্কের রেসার আলবা লারসেন।
সূত্র: প্রথম আলো