তিন দিনের ব্যবধান। এই তিন দিনেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ছয় থেকে আটে নেমে যাওয়া হ্যারি ব্রুকের দলকে পেছনে ফেলেছে আফগানিস্তানও। উল্টো পথে হেঁটে আট থেকে সাতে উঠে এসেছে আফগানরা। আর ইংল্যান্ডের জায়গা দখল করে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা।পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুটি ত্রিদেশীয় সিরিজের পর আইসিসির হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।
দুই সিরিজের ফলই বদলে দিয়েছে র্যাঙ্কিংয়ের ৬ থেকে ৮ নম্বরের হিসাব।আফগানিস্তানের উত্থান এসেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। শারজায় শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে আফগানরা। অন্যদিকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে প্রথমে স্বাগতিকদের কাছে হারে ইংল্যান্ড। এরপর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও আবার হারে তারা।
সেই জয়ের সুবাদেই ইংল্যান্ডকে টপকে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা।তবে র্যাঙ্কিংয়ে তিন দলের অবস্থান বদলে গেলেও রেটিং পয়েন্টের ব্যবধান খুব সামান্য।
সূত্র: প্রথম আলো