সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সব্যসাচী মুখার্জির দিওয়ালির সংবর্ধনা অনুষ্ঠানে জমকালো কারুকাজের বদলে শাড়ির রং, কাপড়ের দীপ্তি এবং ভিন্ন অনুষঙ্গ বাছাই করেছিলেন রানি মুখার্জী। উৎসবের সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে রানির এই লুক থেকে নেওয়া যেতে পারে কিছু স্টাইলের ধারণা। স্টাইলের ক্ষেত্রে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির নিজস্বতা বরাবরই চোখে পড়ার মতো।
ঐতিহ্যবাহী পোশাক হোক কিংবা আধুনিক সাজ, প্রতিবারই আলাদা করে নজর কাড়েন। অনুষ্ঠানে রানি পরেছিলেন ধাতব-ধূসর রঙের সাটিনের শাড়ি। শাড়ির সাবলীল ভাঁজ, বাছাই করা অনুষঙ্গ আর পরিমিত মেকআপ, সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য। অনুষ্ঠানে সব্যসাচী মুখার্জি এবং মার্কিন অভিনেতা ও লেখক কাল পেনের সঙ্গে রানি মুখার্জিউৎসবের সাজে শাড়িকে কীভাবে আধুনিক আভিজাত্যে উপস্থাপন করা যায়, সেটাই দেখিয়ে দিলেন।
হাতে রুপালি কারুকাজ করা ছোট আকারের ব্যাগ।
সূত্র: প্রথম আলো