আগের ম্যাচে নমন ধীর ১৫ বলে ৪২* রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন। এবার সেই কাজটাই করলেন তিলক বর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভারতকে জেতালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ১৮০ রান তাড়া করতে নেমে একসময় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষ ১৮ বলে দরকার ছিল ৪৬ রান।
তিলক ও নীতিশ কুমার রেড্ডির অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। রান তাড়ায় ভারতের শুরুটা মন্দ ছিল না। তবে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৪ রান তোলার পর মাঝের ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। মিচেল স্যান্টনার মাত্র ২১ রানে নেন ৪ উইকেট।১৫ ওভার শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ১১৩ রান।
আগের ম্যাচে ১৫ বলে ৪২ রান করা নমন ধীরও ততক্ষণে আউট।
সূত্র: প্রথম আলো