রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। আজ শনিবার ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন মাহমুদ জামাল।রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।
দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ক্রীড়া সংগঠক। মাহমুদ জামাল ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন। তখন তাঁর সঙ্গে কাজ করেছেন বর্তমানে বিসিবি নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম।স্মৃতিচারণা করে তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন।
অনেক ভালো ভালো কাজ করেছেন।
সূত্র: প্রথম আলো