আর মাত্র কয়েক দিন। ২৬ অক্টোবর ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ীর নাম। ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি এই ব্যালন ডি’অর। গতবার পুরস্কার জিতেছিলেন ফ্রান্স ও পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এবার তাঁর জায়গায় কে বসবেন, তা নিয়ে চলছে আলোচনা।এবারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন ফুটবলার। তাঁদের মধ্যে আছেন দেম্বেলে নিজেও, আছেন লিওনেল মেসিও।
তবে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও মাইকেল ওলিসে। আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।ব্যালন ডি’অরজয়ী নির্বাচন করেন ১০০ জন সাংবাদিক। তাঁরা ফুটবলারদের ১ থেকে ১০ পর্যন্ত নম্বর দেন। ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্যে খেলোয়াড়ের অবদান, জেতা শিরোপা এবং মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়ের আচরণ এখানে বিবেচনা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি বিচারকদের ব্যক্তিগত মূল্যায়নের ওপর নির্ভরশীল একটি পুরস্কার।
তাই কে সেরা, তা নিয়ে বিতর্ক থাকেই।পুরস্কারটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো