সময় বড় নিষ্ঠুর। কত স্মৃতি জমা করে রাখে মনের অ্যালবামে। আবার কত কিছু কেড়ে নেয়।এল ক্লাসিকোর কথাই ধরুন। একসময় লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামতেন। ফুটবল–বিশ্ব যেন দুই ভাগ হয়ে যেত। মেসির বাঁ পায়ের জাদু, রোনালদোর দুরন্ত গতি। সঙ্গে পেপ গার্দিওলা আর জোসে মরিনিওর মস্তিষ্কের যুদ্ধ। সে এক আশ্চর্য সময়!সেই দিন আর নেই। তবে স্মৃতির আগুন একেবারে নিভেও যায়নি। নতুন যুগে লামিনে ইয়ামাল আর কিলিয়ান এমবাপ্পে।
তাঁদের প্রতিদ্বন্দ্বিতা সবে ডালপালা মেলছে। মহিরুহ হতে সময় লাগবে।কিন্তু এল ক্লাসিকো তো এল ক্লাসিকোই!আগামীকাল রাতে ক্যাম্প ন্যুতে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। মাদ্রিদের দলটি হারলে শিরোপার দৌড়ে ব্যবধান হয়ে যাবে ৯ পয়েন্ট।হান্সি ফ্লিকের সামনে প্রতিদ্বন্দ্বীকে অনেকটা পিছিয়ে দেওয়ার সুযোগ।
মরিনিওর সামনে বিপর্যয় এড়ানোর চ্যালেঞ্জ।এই মহারণের আগে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা চলছে ফুটবল–বিশ্বে।বার্সেলোনার অনুশীলনে রাফিনিয়ারাফিনিয়ার পায়ে কি জয়ের চাবিপরিসংখ্যান কখনো কখনো ফুটবলের ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করে।
সূত্র: প্রথম আলো