আবারও মাঠে বিতর্কের জন্ম দিলেন নেইমার।মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষকে কিছু একটা বলেছিলেন। অভিযোগ পাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাঁকে লাল কার্ড দেখান প্রধান রেফারি। তবে নেইমার তাতে থামার মানুষ নন। অভিযোগকারীর দিকে তেড়ে গেছেন, এমনকি মাঠ ছেড়ে যাওয়ার সময় তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দিয়েছেন।শনিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস-বাহিয়া ম্যাচে ঘটেছে এ ঘটনা।
ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফল ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড এবং মাঠে তাঁর আচরণ।হলুদ কার্ড থেকে উত্তেজনার শুরুঘটনার সূত্রপাত প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। এরপর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। তবে কার্ড দেখেও শান্ত হননি তিনি।
নেস্টরের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি বাহিয়ার অন্য খেলোয়াড়দের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর।
সূত্র: প্রথম আলো