ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে। এই পরীক্ষায় পাস করলে তাঁকে আবার প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে। ফেল করলে তাঁর রাজনীতির ইতি ঘটতে পারে। আর চলমান মামলার বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁকে যেতে হতে পারে কারাগারে।৭৭ বছর বয়সী নেতানিয়াহুর ভাগ্যে কী আছে, তা নির্ধারিত হবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর)। এদিন ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নির্বাচন।
এই নির্বাচনের মধ্য দিয়ে নেতানিয়াহু আরেক দফায় প্রধানমন্ত্রী হতে চান।অনেকে এই নির্বাচনকে ইসরায়েলের ইতিহাসের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ নির্বাচন হিসেবে দেখছেন। এই নির্বাচনের ফলাফলের প্রভাব ইসরায়েল, মধ্যপ্রাচ্য, এমনকি পুরো বিশ্বে দেখা যেতে পারে।নির্বাচনে ক্ষমতাসীন ও বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে।
তবে জরিপ বলছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই পাবে না।তেমনটা হলে জোট সরকার গঠনের ক্ষেত্রে ছোট রাজনৈতিক দলগুলোর গুরুত্ব বেড়ে যেতে পারে।
সূত্র: প্রথম আলো