মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে ল্যাবরেটরিতে কাঁটাছেঁড়া করে কোটি ডলারের যে ভয়ংকর যুদ্ধ-মেশিন বানানোর ছক কষছে বিজ্ঞানীরা, তার পরিণতি কি মানবসভ্যতার জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ?
জিন-এডিটিংয়ের এই রোমহর্ষক খেলায় যদি কোনো একটি সমীকরণ ভুল হয়ে যায়, তবে কি জন্ম নেবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কোনো ভয়ংকর মিউট্যান্ট?হলিউডের অ্যাকশন মুভি বা ভিডিও গেমে দুর্ধর্ষ সব কমান্ডোদের সঙ্গে লড়াই করতে দেখা যায় মিলিটারি কুকুরদের। নিশ্চয়ই এমন দৃশ্য আপনি মুভিতে দেখেছেন? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শত্রুর ডেরায় নিঃশব্দে ঢুকে পড়া কিংবা বোমার গন্ধ শুঁকে বের করার কাজে কুকুরদের কোনো জুড়ি নেই।
কিন্তু এই কুকুরগুলোকে এখন আর স্বাভাবিক নিয়মে জন্ম নিতে হবে না।
সূত্র: প্রথম আলো