১৯৭৩ সালে বিচিত্রার প্রথম বর্ষ ৩৬তম সংখ্যাটি প্রকাশিত হয় ১৩ এপ্রিল। প্রচ্ছদে এলেন সদ্য মৃত্যুবরণ করা (৮ এপ্রিল) বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসো । শিল্পীর প্রতিকৃতিসহ লেখা হয় শিরোনাম ‘একটি শতাব্দীর মৃত্যু’। পিকাসোকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম ছিল ‘একটি শতাব্দীর অবসান’। এ ছাড়া ছিল পিকাসোকে নিবেদিত তাৎক্ষণিক প্রতিক্রিয়াধর্মী লেখা।
লিখেছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, শামসুর রাহমান এবং সৈয়দ শফিকুল হোসেন । কবি ও চিত্রশিল্পীদের এসব গাঁথায় পিকাসোর অমর পরিণতির কথাই প্রতিবিম্বিত হয়েছে। অগ্রন্থিত এ লেখাগুলো আজ পাবলো পিকাসোর ১৪৫তম জন্মদিনে অন্য আলো পাঠকের জন্য তুলে ধরা হলো। সংগ্রহ ও ভূমিকা: আশফাকুর রহমানবিংশ শতাব্দীর দুনিয়ায় এক দ্রুত পরিবর্তনশীল সময়ের ছাপ পড়তে শুরু করে সবকিছুতে। নানা অবদান ছড়িয়ে যাচ্ছিল ক্রমেই বিশ্বের সব জায়গায়।
গ্রহণ-বর্জন আর অনুপ্রেরণায় স্বকীয় শিল্পভাষা বিকশিত হচ্ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে।
সূত্র: প্রথম আলো