‘পড়ালেখা করেছ, ডিগ্রি নিয়েছ—তা তো বুঝলাম; কিন্তু আর কী করেছ?’ নিয়োগদাতাদের কাছে আজকাল এই প্রশ্নও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিভিন্ন অনলাইন কোর্সের সনদও কি আপনাকে এগিয়ে রাখতে পারে? উত্তর দিয়েছেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন।করপোরেট প্রতিষ্ঠানে এখন একাডেমিক ডিগ্রির পাশাপাশি নির্দিষ্ট প্রযুক্তিগত বা ব্যবহারিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিকস বা নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে প্রথাগত একাডেমিক সিলেবাস অনেক সময় কিছুটা পিছিয়ে পড়ে। এই ক্ষেত্রে গুগল, কোর্সেরা বা বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমি থেকে প্রাপ্ত অনলাইন সার্টিফিকেটগুলো শিক্ষার্থীর প্র্যাকটিক্যাল স্কিল বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
একজন প্রার্থী যদি ডিজিটাল বা প্রযুক্তিগত নির্দিষ্ট কোনো কাজের ওপর বিশেষায়িত সার্টিফিকেট অর্জন করেন, তবে তা প্রমাণ করে তিনি সময়ের পরিবর্তন সম্পর্কে সচেতন।
সূত্র: প্রথম আলো