উপজেলায় হাসপাতাল ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের ৬০টি পদ থাকলেও কর্মরত আছেন ৩০ জন।চিকিৎসকের অভাবে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাসের বেশি সময় ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ আছে। এই উপজেলার একটি উপস্বাস্থ্য কেন্দ্রেও প্রায় ছয় বছর ধরে চিকিৎসাসেবা বন্ধ আছে। এর কারণ উপস্বাস্থ্য কেন্দ্র ভবন ব্যবহারের অনুপযোগী।
এ ছাড়া প্রয়োজনীয় জনবলের অভাবে এই উপজেলার আওতাধীন ২০ শয্যার ট্রমা সেন্টারে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দেওয়া যাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোনারচর ২০ শয্যার হাসপাতাল, শহীদনগর ২০ শয্যার ট্রমা সেন্টার, ছয়টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে দাউদকান্দিতে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের পদ রয়েছে ৬০টি। এর মধ্যে ১৫টি পদ শূন্য।
১২ জন চিকিৎসক সংযুক্তিতে অন্যত্র কর্মরত আছেন।
সূত্র: প্রথম আলো