দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। এ নিয়ে গত চার দিনে তিনবার কমল সোনার দাম। আজ রোববার সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা।এর আগে শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা। বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা। অর্থাৎ চার দিনে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১৭৩ টাকা। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে।
বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।বিশ্ববাজারে কমছে সোনার দামচলতি বছর বিশ্ববাজারে সোনার দাম কমছেই।
সূত্র: প্রথম আলো