মুক্তির প্রায় দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ের হিসাব ভারতে ১০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এই অঙ্কে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিক্রির জন্য আটকে রাখা আসনও অন্তর্ভুক্ত। সেসব আসন বাদ দিলে দর্শকদের কেনা টিকিটের মূল্য প্রায় ৮ কোটি রুপি।
বক্স অফিসের হিসাব রাখা ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৪ অক্টোবর ভারতীয় সময় বেলা তিনটা পর্যন্ত ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট মূল্য ছিল ১০ কোটি ১৫ লাখ রুপি। ব্লক করা আসন বাদ দিলে অঙ্কটি ৭ কোটি ৯৮ লাখ রুপি। ফলে পুরো ১০ কোটি রুপিকে দর্শকদের কেনা টিকিটের আয় বলা যাচ্ছে না।হিন্দি সংস্করণেই বেশি আগ্রহ নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে।
রাজ্যভিত্তিক হিসাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।
সূত্র: প্রথম আলো