বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে লোকবল নিয়োগ দেবে। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর।উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে সংক্ষিপ্ত তথ্য–পদের নাম: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)–পদসংখ্যা: নির্ধারিত নয়–শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।–ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।–৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।–বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষতা এবং কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতা থাকতে হবে।–কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।–পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে।ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগপ্রধান দায়িত্বসমূহসংস্থার প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং শাখা পরিদর্শনের মাধ্যমে ঋণ ক...
সূত্র: প্রথম আলো