হলিউডের ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। তাঁর মতে, এ ধরনের দৃশ্যের শুটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক বিশ্বাস। পাশাপাশি প্রয়োজন স্পষ্ট যোগাযোগ, সম্মতি এবং সহশিল্পীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।সম্প্রতি নিউইয়র্কের ৯২এনওয়াইয়ে আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন ৮২ বছর বয়সী এই অভিনেতা। সঞ্চালনায় ছিলেন ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টের উপস্থাপক জশ হোরোভিটজ।
নিজের স্মৃতিকথা ‘ওয়ান হেলুভা রাইড’ প্রকাশের আগে বইটি নিয়ে প্রচারের অংশ হিসেবেই এ আলোচনায় অংশ নেন তিনি। ‘বেসিক ইনস্টিংক্ট’, ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ ও ‘ডিসক্লোজার’-এর মতো ছবিতে অভিনয়ের সুবাদে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা রয়েছে ডগলাসের। তবে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে এসব দৃশ্যের শুটিংয়ে এখনকার মতো ইনটিমেসি কো-অর্ডিনেটর বা অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কের প্রচলন ছিল না।
আলোচনায় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এমন পরিস্থিতিতে কীভাবে দৃশ্যগুলো ধারণ করা হতো।ডগলাস বলেন, ‘ছবিতে অনেক অন্তরঙ্গ দৃশ্য থাকে।
সূত্র: প্রথম আলো