কানাডায় ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) ও স্থায়ী বসবাসের প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে অর্থনৈতিক শোষণ এবং শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে দুই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন মোহাম্মদ (এম ডি) মাসুম (৪৫) ও সোহেল হায়দার (৫৬)।গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কানাডার স্যাসকাচোয়ান প্রদেশের স্যাসকাটুন প্রাদেশিক আদালতের বিচারক মিগুয়েল মার্টিনেজ এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।রায়ে মানব পাচার এবং তিনটি পৃথক যৌন নির্যাতনের (ধর্ষণ) অভিযোগে প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর অভিযুক্ত সোহেল হায়দারকে মানব পাচারের অপরাধে কানাডার আইনের সর্বনিম্ন ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো