একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। ডাইং কেনার পাকা কথাও হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখে দুর্গাপূজা উদ্যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। পূজা শেষে ফিরে এসে দেখেন, সবকিছু তছনছ করা হয়েছে।
আলমারি থেকে কারখানা করার ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন সুখন চৌধুরী। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন।
তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।এম আর আল মামুন, ওসি, নরসিংদী মডেল থানাফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন।
সূত্র: প্রথম আলো