চারদিকে শারদীয় উৎসবের আমেজ। ঢাকের আওয়াজ আর আলোর রোশনাই জানান দিয়ে গেছে দুর্গাপূজার কথা, যার রেশ কাটতে না কাটতেই সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে লক্ষ্মীপূজার প্রস্তুতি।উৎসবের এমন দিনে নতুন কাপড়ের সুবাস প্রত্যেক মানুষের মনে আলাদা এক আনন্দের দোলা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর কাছে এই আনন্দ অনেক সময়ই ফিকে হয়ে যায় টানাপোড়েনের বাস্তবতায়।
উৎসবের সেই অনাবিল আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বন্ধুসভা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ২৩ অক্টোবর নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী ১১ জনের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন পোশাক। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা।
মুখে স্বস্তির হাসি মেখে তিনি বলেন, ‘পূজার দিনে সবাই নতুন কাপড় পরে, আনন্দ করে।
সূত্র: প্রথম আলো