‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সিলেট থেকে স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
এসি ল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, আরিফুরের শারীরিক অবস্থা এখন ভালো।শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এসি ল্যান্ড আরিফুর রহমানের বাসায় ছুটে যান পুলিশসহ তাঁর সহকর্মীরা। পরে তাঁকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট করেন এসি ল্যান্ড আরিফুর রহমান।
একটিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লেখা ছিল।
সূত্র: প্রথম আলো