ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, মার্কিন কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করতে তৎপরতা জোরদার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তেহরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলোও ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনের একটি লিখিত নথি (মেমো) দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।
এমন সময়ে জে ক্লেটনের এ সতর্কবার্তা এল, যখন সৌদি আরবে নিজেদের মিশনে কর্মীর সংখ্যা কমিয়ে ফেলেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা জোরদার করলে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে জবাব দেয়।হুতিরা ইরানের পক্ষে এ যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধ এখন আঞ্চলিক সংঘাতেও রূপ নিয়েছে।
এ আঞ্চলিক যুদ্ধের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে হুতি ও সৌদি আরবের মধ্যকার সংঘাত।চলতি মাসের শুরুতে কয়েকটি সূত্র রয়টার্সকে বলেছিল, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে ইরানও আরও জোরালো জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।মার্কিন কর্মকর্তারা বলেছেন, গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে জরুরি নয়, এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে আসার নির্দেশ দিয়েছে।২৩...
সূত্র: প্রথম আলো