২১ অক্টোবর, বুধবার। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা দিল অস্বাভাবিক অচলাবস্থা। বাংলাদেশসহ জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্রের একাধিক সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো। জাপানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাও কিছু অনলাইন সেবা সীমিত করল। যুক্তরাজ্যের বিবিসি বন্ধ রাখল কয়েকটি ওয়েব পোর্টাল।
উইকিপিডিয়ার পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশনও নিরাপত্তার স্বার্থে নিজেদের কয়েকটি সিস্টেম সাময়িকভাবে নামিয়ে নিল। বাংলাদেশেও এর বাইরে রইলো না। নিরাপত্তা শঙ্কায় ভূমিসেবার সরকারি ওয়েবসাইটসহ বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাউন করে রাখা হলো। কোথাও পুরো ওয়েবসাইট বন্ধ, কোথাও কেবল কিছু সেবা বন্ধ রাখা হলো।
এসবের পেছনে ছিল একটি অভিন্ন কারণ—পিএইচপি নামে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি।
সূত্র: প্রথম আলো